1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

সিলেটে কামরান,তিন সিটিতে আ.লীগের প্রার্থী ঘোষনা

  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৩৫০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত হয়েছে।
রাজশাহীতে দলের রাজশাহী মহানগর সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সিলেটে দলের সিলেট মহানগর সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং বরিশালে দলের বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দলীয় মনোনয়ন পেয়েছেন।
শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেন।
এ সময় আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মতিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
এছাড়া দেশের তিনটি উপজেলা, পাঁচটি পৌরসভা এবং ১০টি ইউনিয়ন নির্বাচনের দলের প্রার্থীও চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে বোর্ডের সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক সমকালকে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, বৈঠকে সর্বসম্মতভাবে তিন সিটির মেয়র এবং কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
এর আগে তিন সিটিতে মেয়র পদে দলের মনোনয়নপ্রত্যাশী হয়েছিলেন ১২ জন। এছাড়া কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন চান সাতজন। বৈঠকের শুরুতে এসব মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকারও নেওয়া হয়।
সুত্র সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com