1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটে বিএনপির মিছিল-সমাবেশ

  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

শুক্রবার বাদ জুমআ নগরীর দরগা গেইট থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন সমুহের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাস, ওলামা দল, তাতী দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।

সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশে একদলীয় বাকশাল কায়েম করতে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সাজা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে আওয়ামী অবৈধ বাকশালী সরকার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায়ের সূচনা করেছে। জাতি স্বৈরাচারী সরকারের এই ফরমায়েশি ও অন্যায় রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। রাজপথের কঠিন আন্দোলনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এই রায় অবিলম্বে বাতিল করা না হলে আওয়ামী বাকশালীদের কঠোর মূল্য দিতে হবে।

সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, বেগম খালেদা জিয়াকে মাইনাস করে এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। গণবিষ্ফোরনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com