1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সিলেটে বিএনপির ৮ নেতাকর্মী আটক

  • Update Time : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৩৩৭ Time View

সিলেট প্রতিনিধি :: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপির বিক্ষোভের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আট নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এদিকে খালেদা জিয়ার রায় ঘোষণার পর সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন-সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, সিলেট সদর উপজেলা বিএনপি নেতা আবুল কাশেমসহ আটজন।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সিলেট শহীদ মিনারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলাকালে পুলিশ অভিযান চালিয়ে আটজনকে আটক করে নিয়ে যায়।’

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলম কাওসার দস্তগীর বলেন, ‘পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটজনকে থানায় নিয়ে এসেছে। তাদেরকে থানায় রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com