1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেটে যুক্তরাজ্য প্রবাসীর বাসা দখল করতে গিয়ে গ্রেফতার ৬

  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে এক প্রবাসীর বাসা দখল করতে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টার দিকে সাড়াশি অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার লাভলী রোডে লন্ডন প্রবাসী সুফিয়া বেগমের মালিকানাধীন নির্ঝর ৪৪ নম্বর বাসাটি জোরপূর্বক দখল করে বাসার লোকজনদের বের করে দেয় কামালসহ কয়েকজন জন। এসময় বাসার মালিকদের কাছে চাঁদা দাবি করে এবং বাসায় নিজের সাইনবোর্ডও লাগিয়ে দেয়।

আটককৃতরা হলো- বিশ্বনাথের তপলপুর গ্রামের আপ্তাব আলীর ছেলে মাদক কামাল ওরফে গুল্লি কামাল, নগরীর ঘাসিটুলা মোকামবাড়ি এলাকার কামাল মিয়ার ছেলে আব্দুল আহাদ, মজুমদার পাড়া এলাকার রওশন আলীর ছেলে কামাল হোসেন, একই এলাকার অলিউর রহমানের ছেলে ইমরান আহমদ মুছা, শামীমাবাদ এলাকার সোহেল আহমদের স্ত্রী লিপি বেগম ও একই এলাকার দিলিপ দাসের ছেলে লক্ষী রানী দাস।

আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও জবরদখলের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি এস.এম আবু ফরহাদ।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, সকাল ১১ টার দিকে সময় সিলেটের আলোচিত মাদক ব্যবসায়ী গুল্লি কামালের নেতৃত্বে একদল সন্ত্রাসী লন্ডন প্রবাসী সুফিয়া বেগমের লন্ডনী রোডস্থ ৪৪ নং বাসাটিতে জোরপূর্বক ঢুকে তাদের বের করে দেয়। একই সাথে তাদের কাছে চাঁদা দাবি করে ও প্রাণনাশের হুমকি দেয়।

পরে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ নিয়ে আসলে তাৎক্ষণিক কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজদের আটক করা হয়।

অভিযানে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন, লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএম আল আমিন, কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই আতিকুর রহমান, এসআই জগৎজ্যোতিসহ থানার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com