1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে

  • Update Time : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩০ Time View
কামরুল ইসলাম মাহি, সিলেট :: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
সিলেট সিটি নির্বাচনের পূর্বে ২১ জুলাই দুই কর্মীর মুক্তির দাবীতে উপশহরে মহানগর পুলিশ উপ কমশিনার (দক্ষিণ) কার্যালয়ের সামনে আন্দোলনের ঘটনায় ‘পুলিশের কাজে বাধা দেয়ার’ মামলায় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২১ জুলাই সিলেট সিটি নির্বাচনের পূর্বে দুই কর্মীর মুক্তির দাবীতে উপশহরে মহানগর পুলিশ উপ কমশিনার (দক্ষিণ) কার্যালয়ের সামনে আন্দোলন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রায় দুই ঘন্টা সড়কে বসে তারা দুই কর্মীকে ছেড়ে দেয়ার দাবি জানান। একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাদের জানান, ওই দুজনকে ওসমানীনগর থানার একটি নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এরপর বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। ওই ঘটনায় ‘পুলিশের কাজে বাধা দেয়ার’ অভিযোগ এনে মামলা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com