1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী মুক্তাদির

  • Update Time : শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
  • ৪০৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রাত সাড়ে ৮ টার দিকে দলীয় কার্যালয়ে তার হাতে চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেয়া হয়েছে। এদিকে মনোনয়নপত্র হাতে পাওয়ার পর খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সবাইকে সঙ্গে নিয়ে তিনি সিলেট-১ আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান।

সব কল্পনার অবসান হলো সিলেট-১ আসনে। আগেই এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা হয়েছিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. একে আব্দুল মোমেনকে। কিন্তু বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। মনোনয়নপত্র দাখিল করে এ দুই নেতা ছিলেন সিলেটের মাঠে। এ নিয়ে দলের নেতাকর্মীরা পড়েছিলেন দ্বিধাদ্বন্ধে।
অবশেষে শনিবার রাত সাড়ে ৮টায় সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে খন্দকার আব্দুল মুক্তাদিরকেই মনোনয়ন দেয়া হলো। খন্দকার আব্দুল মুক্তাদির হচ্ছে সিলেট-১ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি খন্দকার আব্দুল মালিকের ছেলে। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে তিনি সিলেট-১ আসনের নির্বাচনের টার্গেট নিয়ে মাঠে কাজ করছিলেন। পরবর্তীতে তাকে চেয়ারপার্সনের উপদেষ্ঠা নির্বাচিত করা হয়। ২৪ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের দিন তিনি সিলেটে গ্রেপ্তার হয়েছিলেন। প্রায় ১২ দিন কারাভোগের পর তিনি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের কয়েকদিন আগে মুক্তি পান।
সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com