1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে বিএনপির ৬ নেতা বহিস্কার হলেন

  • Update Time : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমেদ, জেলা বিএনপির সহ সভাপতি এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক সহ সুনামগঞ্জ জেলার ৬ জন নেতাকে বহিস্কার করেছে বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিস্কৃত অন্য নেতৃবৃন্দ হলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন), জেলা মহিলা দলের আহবায়ক মদিনা আক্তার, বিশ্বম্ভরপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, এবং বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলাল।
এই ৬ বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এছাড়াও একই অভিযোগে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুর উপজেলার কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি বহিস্কার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com