1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সোমবার সারাদেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩০৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::ঢাকা মহানগরীর সব থানাসহ সারাদেশের জেলা ও মহানগরীতে আগামী সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আজ শনিবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের বাধা, জলকামান, টিয়ারশেল নিক্ষেপ এবং নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়েছে।
প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়ে রিজভী বলেন, সোমবার ঢাকা মহানগরীর সকল থানা এবং দেশের সব জেলা সদর ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কার্যালয়ের ভেতর থেকে পুলিশ নেতাকর্মীদের আটক করে নিয়ে গেছে। এসময় নেতাকর্মীদের মাটিতে ফেলে পা দিয়ে অমানবিক নির্যাতন করেছে তারা। আমরা এর নিন্দা জানাই।

আইন-শৃঙ্খলা বাহিনীতে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির মুখপাত্র।
রিজভী বলেন, পুলিশ সদস্যদের কর্মকা-ে প্রমাণিত হল, আইন-শৃঙ্খলা বাহিনীতে যুবলীগ ছাত্রলীগের কর্মীদের দিয়ে ভরানো হয়েছে। পুলিশের হাতে এখন গণতন্ত্রের মৃত্যু পরোয়ানা।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, বেলাল আহমেদ, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম ও চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com