1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

২০ হাজার নারী কর্মী সৌদি আরব যাচ্ছে রমজান মাসের আগেই

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫
  • ৫৭৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বাংলাদেশ থেকে রমজান মাসের আগেই ২০ হাজার নারী কর্মী সৌদি আরব পাঠানো হবে। বৃহস্পতিবার বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে এ সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রণালয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক করে সৌদি আরবের একটি প্রতিনিধি দল।পরে সংবাদ সম্মেলনে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, আসন্ন রমজানের আগেই সৌদি আরবে ২০ হাজার নারী কর্মী পাঠানো হবে।
তিনি জানান, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরবের সঙ্গে চুক্তি হয়। কিন্তু তারপরও বাংলাদেশি কর্মীরা দেশটিতে যেতে পারেননি। এ নিয়ে খোলামেলা আলোচনা করতেই আজকের এ বৈঠক।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘সৌদি প্রতিনিধি দল জানিয়েছে- ঈদের আগে তাদের ৫০ হাজার নারী কর্মীর চাহিদা রয়েছে। রমজানের আগে ২০ হাজার নারী কর্মী পাঠাবে বাংলাদেশ।’
তিনি জানান, ১০০ রিক্রুটিং এজেন্সিকে নারী কর্মী পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক এজেন্সি সর্বোচ্চ ২০০ জন কর্মী পাঠাতে পারবে।
সাম্প্রতিক মানবপাচার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তাদের এ ব্যাপারে কিছু করার নেই। বিষয়টি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রসঙ্গে তিনি জানান, এই মুহূর্তে দেশটিতে কর্মীর চাহিদা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com