1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি ইনকিলাব মঞ্চের

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাহায্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদি শপথ গ্রহণ থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

এর আগে, সোমবার ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।

তিন দফার বিষয়ে জাবের বলেন, ‘‘আমাদের কাছে এখনও সুনির্দিষ্ট কোনও বার্তা আসেনি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইবুনালের মাধ্যমে, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা— যারা পেশাদার এবং নির্ভরযোগ্য, তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের গ্রেফতার করে বিচারকার্য নিশ্চিত করতে হবে।’’

ইনকিলাব মঞ্চ আরও জানিয়েছে, তারা ২৫ ডিসেম্বর, অর্থাৎ তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে কোনও কর্মসূচি রাখবে না।

তারেক রহমান তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে জাবের বলেন, ‘‘আমরা মনে করছি, তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সঙ্গে তিনিও একাত্মতা পোষণ করবেন।’’

আগামী ২৫ তারিখের পর ইনকিলাব মঞ্চ বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করবে বলেও জানায় আব্দুল্লাহ জাবের।

তিনি বলেন, ‘‘আগামী ২৫ তারিখের পরে আমরা বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করবো এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে।’’

সূত্র-বাংলা ট্রিবিউন,কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com