1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

৬ বলে ৬ উইকেট!

  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৪০৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ছয় বলে ছয় ছক্কা হাঁকানো কম দেখেনি ক্রিকেটবিশ্ব। গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং থেকে অ্যালেক্স হেলস- ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই এই কীর্তি গড়েছেন। তাই বলে ৬ বলে ৬ উইকেট শিকার! কোনো বোলার হয়তো স্বপ্নেও এমনটা কল্পনা করেননি। তবে বাস্তবে সেটাই করে দেখিয়েছেন লুক রবিনসন। টানা ছয় বলে ৬ উইকেট নিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েন ১৩ বছর বয়সী এই তরুণ।

ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাব অনূর্ধ্ব-১৩ দলের হয়ে খেলেন রবিনসন। শুক্রবার ইংল্যান্ডের উত্তর-পূর্বের ডারহাম শহরের অদূরে ল্যাংলি পার্ক অনূর্ধ্ব-১৩ দলের বিপক্ষে একটি ম্যাচে টানা ৬ বলে ৬ উইকেট নিয়ে এই অবিশ্বাস্য নজির গড়েন রবিনসন।

রবিনসন যখন বোলিং করছিলেন তখন আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন তার বাবা স্টিফেন। টানা পাঁচ বলে ৫ উইকেট পাওয়ার পর ‘নার্ভাসনেস’ পেয়ে বসে রবিনসনকে। তবে ওভারের শেষ বলেও উইকেট নিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েন তিনি। সবমিলিয়ে ৩ ওভার বোলিং করে দুটি মেডেনসহ ১ রান দিয়ে ৬ উইকেট নেন এই বিস্ময় বালক। চোখ কপালে ওঠার মতো বোলিং ফিগার।

আগে ব্যাটিংয়ে নেমে ফিলাডেলফিয়া অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ক্লাব ৭৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে রবিনসনের অবিশ্বাস্য কীর্তির দিনে মাত্র ১৮ রানেই গুটিয়ে যায়ল্যাংলি পার্ক অনূর্ধ্ব-১৩ দল। এই জয়ের ফলে কাপের সেমিফাইনালে জায়গা করে নেয় রবিনসনের দল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com