1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

মরমী সাধক কবি রাধারমণ দত্তের নামে ১০ টাকার ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ৬৪৯ Time View

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে জন্মগ্রহণকারী দেশবরেণ্য মরমি কবি লোকসংষ্কৃতিক মহারাজা রাধারমণ দত্তের নামে ১০ টাকার স্মারক ডাকটিকিট অবমুক্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এ ডাকটিকিট অবমুক্ত করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধক কবি রাধারমণ ১৮৩৩ সালে জগন্নাথপুরের কেশবপুর জন্মগ্রহণ করেন এবং মারা যান ১৯১৫ সালে। তিনি ছিলেন ধামালি নৃত্যের প্রবর্তক। কবি রাধারমণ দত্ত প্রেম, অনুরাগ, ভক্তিমূলকসহ নানা ধরনের তিন হাজারেরও বেশী গান রচনা করেছেন। মরমী এই সাধকের মৃত্যু শতবার্ষিকী রাস্ট্রীয়ভাবে জগন্নাথপুর,সুনামগঞ্জ,সিলেট রাজধানীতে পালিত হয়।
মন্ত্রিসভায় স্বাধীনতাযুদ্ধের পর থেকে এ পর্যন্ত অবমুক্ত ডাকটিকিট সংবলতি একটি দুর্লভ অ্যালবাম মন্ত্রিসভার সদস্যদের উপহার দেয় বাংলাদেশ ডাক বিভাগ ।

Download Risingbd App

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com