1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

সুদানে ভয়াবহ ভূমিধসে সহস্রাধিক প্রাণহানি

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুদানের পশ্চিমাঞ্চলের দুর্গম মাররা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি। খবর বিবিসির।

গোষ্ঠীটি জানায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টির পর রোববার এই ভূমিধস হয়। এতে তারাসিন গ্রাম প্রায় পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। অলৌকিকভাবে একজন মাত্র মানুষ বেঁচে আছেন।

তারা জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।

উত্তর দারফুর রাজ্যের অনেক মানুষ আগেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে এই মাররা পর্বতমালা অঞ্চলে আশ্রয় নিয়েছিল। সুদানি সেনা ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর তারা নিরাপত্তার খোঁজে এই পাহাড়ি এলাকায় চলে আসেন।

২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া গৃহযুদ্ধ সুদানকে ভয়াবহ দুর্ভিক্ষে ঠেলে দিয়েছে। পশ্চিম দারফুর অঞ্চলে গণহত্যার অভিযোগও উঠেছে।

যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা নিয়ে নানা তথ্য থাকলেও গত বছর একজন মার্কিন কর্মকর্তা ধারণা দিয়েছিলেন, অন্তত দেড় লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

যে এলাকায় ভূমিধস হয়েছে, সেটি সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মির নিয়ন্ত্রণে। এই গোষ্ঠীর বিভিন্ন অংশ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা সুদানি সেনাদের সঙ্গে মিলে আরএসএফের বিরুদ্ধে লড়াই করবে।

অনেক দারফুরি মনে করেন, আরএসএফ ও তাদের মিত্র মিলিশিয়ারা একটি জাতিগত যুদ্ধ চালাচ্ছে, যার উদ্দেশ্য হলো বহু জাতিগোষ্ঠীর দারফুরকে আরবশাসিত এলাকায় পরিণত করা।
সৌজন্যে আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com