1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ বিদ্যুতের খুঁটিতে উঠে বসে আছে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস মাদক নির্মূলে ইসলামের শিক্ষা ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের সন্তান এমপি কয়ছর আহমেদ  জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরে দুটি দীর্ঘ সেতু অনুমোদন, উচ্ছ্বসিত হাওরবাসী জগন্নাথপুরে থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি কয়ছর আহমদ- অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় হবে না সিলেটে চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী

বিদ্যুতের খুঁটিতে উঠে বসে আছে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজশাহীর তানোরে বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বসেন সুমন আলী (২০) নামের এক যুবক। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।

সুমন ওই গ্রামের মাহতাব আলীর ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। বৃহস্পতিবার বিকেলে বাবার কাছে কিছু টাকা চান সুমন। টাকা না পেয়ে গ্রামের একটি বিদ্যুতের খুঁটিতে উঠে বসেন তিনি। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও সুমন বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি চিমনা গ্রামের পাশের একটি বিলে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের খুঁটিতে এক কিশোরের উঠে বসার ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সে সময় মোবাইল ফোন কিনে না দেওয়ায় সুমন খুঁটিতে উঠেছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করে।

তানোর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রেজাউল করিম খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিদ্যুতের খুঁটিতে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, খবর পেয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে যুবকটিকে নিরাপদে বিদ্যুতের খুঁটি থেকে নিচে নামিয়ে আনা হয়।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ। যুবকটির নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। প্রয়োজনে তার যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা প্রয়োজন। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com