1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

বিশ্বের ৪০০ শীর্ষ ধনী হারাল ১২৭.৪ বিলিয়ন ডলার

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৩৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:;
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটে রায় আসার ঘটনায় শুক্রবার ১২ হাজার ৪০ কোটি (১২৭ দশমিক ৪ বিলিয়ন ডলার) সম্পদ হারিয়েছেন বিশ্বের ৪শ’জন শীর্ষ ধনী।

এদিকে গণভোটের পর ব্রিটেনের শীর্ষ ১৫ ধনীই হারিয়েছেন ৫৫০ কোটি (৫ দশমিক ৫ বিলিয়ন) ডলার।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ব্রেক্সিটের ঘটনায় ৪শ’ বিলিয়নায়ার তাদের মোট সম্পদের ৩ দশমিক ২ শতাংশ হারিয়েছেন। এর ফলে তাদের মোট সম্পদ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার কোটি (৩ দশকি ৯ ট্রিলিয়ন) ডলারে।

ইউরোপের ধনীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমানসিও ওরতেগা। তিনি হারিয়েছেন ৬শ’ কোটি ডলার।

এছাড়া বিশ্বের নয়জন শীর্ষ ধনীর প্রত্যেকেই কমপক্ষে ১শ’ কোটি ডলার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন- বিল গেটস, জেফ বেজোস এবং ব্রিটিশ ধনী জেরাল্ড গ্রোসভেনর।

ব্লুমবার্গ জানিয়েছে, শুক্রবার বিকাল সাড়ে ৩টার মধ্যেই ১৫ জন শীর্ষ ব্রিটিশ ধনী সাড়ে ৫শ’ কোটি ডলার হারান। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ হারান গ্রোসভেনর। এছাড়া ফিলিপ গ্রিন ৫০ কোটি ডলার, ব্রুনো শ্রোডার ৬০ কোটি ডলার হারান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com