1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

আগামী ১৭ নভেম্বর বৃটিশ বাংলাদেশী হুজহু‘র ৯ম প্রকাশনা এবং এওয়ার্ড অনুষ্ঠান

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ৩৭০ Time View
?

যুক্তরাজ্য প্রতিনিধি::বর্ণাঢ্য আয়োজনে ৯ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। প্রতিবারের মতো ১৭ নভেম্বর বৃহস্পতিবার নর্থ লন্ডনের প্রেস্টিজিয়াস মেরিডিয়ান গ্রান্ড হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে হুজহু‘র এবারের আসর।

এ উপলক্ষ্যে গত ০৪ নভেম্বর শুক্রবার পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার রুমে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্টানের আয়োজন করা হয়। বাংলা মিডিয়ার সামনে প্রকাশনা অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন হুজহু সম্পাদক তরুণ ব্যারিস্টার শাহাদত করিম। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রত্যেক প্রকাশনায় নতুনত্ব আনার চেষ্টা করা হয়। হুজহু‘র ২০১৬ সালের এই প্রকাশনায় স্থান পেয়েছে, রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজ সেবা এবং আর্ট কালচারসহ নানা ক্যাটাগরিতে সফল বৃটিশ বাংলাদেশীরা।

তিনি আরো বলেন, বৃটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল বৃটিশ বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু‘র এটি অব্যাহত ৯ম প্রয়াস। প্রকাশনার দীর্ঘ নয় বছর পার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয় বরং ভবিষ্যত প্রজন্মকে ভালো কাজে উৎসাহ প্রদান এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।

সংবাদ সম্মেলনে বৃটিশ বাংলাদেশী হুজহু‘র চীফ এডিটর আব্দুল করিম গনি বলেন, হুজহু‘র প্রকাশনায় আমাদের কমিউনিটির সত্যিকার সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা এই কমিউনিটিকে বৃটেনের মূলধারায় নিয়ে এসেছেন তাদের ঘাম ঝড়ানোর গল্প লিপিবদ্ধ করে আসছি। তিনি বলেন, এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে হাই প্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে।

এছাড়া তিনি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা দেন যে, আগামী বছর অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে হুজহু‘র ১০ম প্রকাশনা ও বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ক্যানারী ওয়ার্ফ গ্রুপের এসোসিয়েট ডাইরেক্টর জাকির খান, মেরিডিয়ান গ্রান্ডের ম্যানেজিং ডাইরেক্টর নিকিতা মুলচান্দানী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রাইম এস্টেটের ম্যানেজিং ডাইরেক্টার কাজী আরিফ, মিডিয়া লিংক এর মুজিবুল ইসলাম, ইস্টার্ণ প্রাইড এর ডাইরেক্টর মোহাম্মদ মাজহার আলী, চ্যানেল এস এর প্রধান নির্বাহী তাজ চৌধুরী, জেএমজি কার্গোর চেয়ারম্যান মনির আহমদ, আলম এন্ড কোং এর ডক্টর মোহাম্মদ নুরুল আলম, ফিল্ম এশিয়ার ডাইরেক্টর এইচ এম শাহজাহান, জেনারেল অটোর মনির আলী, ক্যাপ ফাউন্ডেশন এর নূর হুমায়ুন, ইউনিসফ্ট টেকনোলজি এর ইমদাদুল হক টিপু, ইমপ্রেস মিডিয়ার স্বত্তাকারী কয়েছ উদ্দিন ও মোহাম্মদ আলী, হুজহু টিম মেম্বার ব্যারিষ্টার আনোয়ার বাবুল মিয়া, সুহানা আহমেদ, সেলিম রহমান, সাজিয়া আফরিন চৌধুরী প্রমুখ।

বৃটিশ বাংলাদেশী হুজহু‘র সম্পাদক শাহাদত করিম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বাংলা মিডিয়ার সকল টিভি ও সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে – চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্ট, বাংলা পোস্ট, মিডিয়া লিংক, ইস্টার্ণ প্রাইড, ফিল্ম এশিয়া, ইমপ্রেস মিডিয়া, ইউকেবিডিনিউজ।

এবারের অনুষ্টানের মূল স্পন্সর হিসেবে রয়েছে ক্যানারি ওয়ার্ফ গ্রুপ এবং সহযোগি স্পন্সর মেরিডিয়ান গ্রান্ড।

এছাড়া আরো সহযোগিতায় রয়েছে – বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জেএমজি এয়ার কার্গো, আলম এন্ড কোং, এপেক্স একাউন্টেন্সি, ক্যাপ ফাউন্ডেশন, টনি এলান এস্টেটস, প্রাইম এস্টেট এজেন্ট, মাহবুব এন্ড কোং, হিলসাইড ট্রেভেলস, ইউকে জুয়েলার্স গ্রুপ, জেনারেল অটো, ইউরেশিয়া ফুড সার্ভিস, হোসাইন ট্রেভেলস, আল আমিন ট্রাভেলস, কেয়ারওয়ার্ল্ড লিমিটেড, রোজ ভিউ হোটেল, ইউনিসফ্ট টেকনোলজি, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, হ্যামলেটস এস্টেট এজেন্ট, ব্লুস্টোন ফাইন্যান্স, ডামেনশন এস্টেট এজেন্ট, স্টাইল স্পাস, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী, বিজনেস কেয়ার ইউকে, এভিনিউ প্রপার্টি কনস্ট্রাকশন, স্টুয়ার্ড ক্যামেরা, মাই প্রাইভেট টিউটর, কিংডম সলিসিটরস, আল কিবলা হজ্ব এন্ড ওমরা ট্রাভেলস এন্ড ট্যুরস, কুশিয়ারা ফাইন্যান্সিয়াল সার্ভিস, খান এসোসিয়েটস, কুইলফোর্ড একাউন্টেন্সি, জল ড্রিংকস, হেনা ওয়েডিং এবং জারা ইভেন্ট ম্যানেজমেন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com