1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

লন্ডনে বাঙালি পরিবারের খোঁজ মিলছে না

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৩৮৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লন্ডনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের পর ওই ভবনে থাকা একটি বাংলাদেশি পরিবারের সন্ধান মিলছে না। আগুন লাগার পর ওই পরিবারের লোকজন বাইরে থাকা স্বজনদের টেলিফোনে বাঁচার আকুতি জানিয়েছিলেন। কিন্তু তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। গ্রিনফেল টাওয়ারের একটি ফ্ল্যাটে কমরু মিয়া, তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে ছিলেন। কমরু মিয়ার ভাতিজা যুক্তরাজ্যেরই চেলসির বাসিন্দা আবদুর রহিম গতকাল সংবাদ মাধ্যমকে বলেন, আগুন লাগার পর রাতে তার চাচাত ভাইয়ের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছিল। তখন তিনি বাঁচার আকুতি জানাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে তানিমার সঙ্গে কথা হয়। তার আকুতি এখনো আমার কানে ভাসে। সে বলছিল, আমরা সবাই এখন বাথরুমে, আমাদের বের হওয়ার কোনো উপায় নেই। তাদের কারও মোবাইল ফোনেই রাত আড়াইটার পর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না বলে রহিম জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com