1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

কাতারে আমেরিকার যুদ্ধ জাহাজ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৪০৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: তুরস্ক সামরিক দল পাঠানোর পর এবার কাতারে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আমেরিকা। দেশটির সঙ্গে সামরিক মহড়ার জন্য এ যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাতার নিউজ এজেন্সি (কিউএনএ)।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে সন্ত্রাসীদের শীর্ষ অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করার মাত্র এক দিন পর সেদেশে যুদ্ধ জাহাজ পৌঁছালো।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৫ জঙ্গি বিমান কেনার জন্য যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ১২ বিলিয়ন ডলারের একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে কিউএনএ।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ আল আতিয়াহ ও যুক্তরাষ্ট্রের জিম ম্যাটিস এর মধ্যে ওয়াশিংটন সিটিতে ওই চুক্তি স্বাক্ষর হয়।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কাতারের বিপক্ষে অবস্থান নেয়ায় কাতারে যুদ্ধ জাহাজ পাঠানোর উদ্দেশ্য পরিষ্কার নয় বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি।

কাতারে আগে থেকেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে। যেখানে দেশটির প্রায় ১১ হাজার সৈন্য অবস্থান করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com