1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

‘আমি সব মুসলিমকে হত্যা করতে চাই’

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ৪৫১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: একের পর এক হামলা ও বহুতল গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের পর আবারও হামলার শিকার হয়েছে লন্ডন। সম্প্রতি লন্ডন ব্রিজে গাড়িচাপা দিয়ে যেভাবে মানুষ মারার চেষ্টা করা হয়েছিল, এবারের ঘটনাও তেমন। তবে এবার হামলা হয়েছে শুধু মুসলিমদের ওপর। হামলায় গাড়িচাপায় নিহত হয়েছেন এক মুসল্লি।

রোববার দিবাগত রাতে নামাজ আদায় শেষে মসজিদ থেকে বেরিয়ে আসা মুসল্লিদের ওপর গাড়ি তুলে দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় হামলাকারী গাড়িচালক চিৎকার করে বলছিলো, “আমি সব মুসলিমকে হত্যা করতে চাই।”

রোববার রাতে উত্তর লন্ডনের ফিনসবারি পার্ক মসজিদের কাছে সেভেন সিস্টার্স রোডে দুটি মসজিদ থেকে বেরিয়ে আসা মুসল্লিদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার চেষ্টা করে হামলাকারী ওই চালক। এ ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হতাহত সবাই মুসলিম। ৪৮ বছর বয়সি সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলার প্রত্যক্ষদর্শী আবদুল রহমান বিবিসিকে বলেছেন, তিনি লোকটিকে (গাড়িচালক) আঘাত করেন এবং যাতে পালিয়ে যেতে না পারেন, সেজন্য অন্যদের সঙ্গে তাকে জাপটে ধরেন। যখন লোকটি তার ভ্যান গাড়ি থেকে নেমে এলেন, তখন তিনি পালিয়ে যেতে চাইছিলেন, দৌড় দেয়ার সময় বলছিলেন, “আমি সব মুসলিমকে হত্যা করতে চাই… আমি সব মুসলিমকে খুন করতে চাই।”

রহমান বলেন, “আমি তাকে পেটে আঘাত করি। তারপর আমি ও অন্যরা মিলে তাকে মাটির সঙ্গে চেপে ধরি, যাতে তিনি নড়াচড়া করতে না পারেন। পুলিশ আসা পর্যন্ত আমরা তাকে ধরে রাখি।”

আটক হামলাকারীর নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com