1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

লন্ডনে অগ্নিনিরাপত্তা নিয়ে আশঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে ৮০০ পরিবারকে

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৩৬৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গ্রিনফেল টাওয়ার অগ্নিকাণ্ডের পর অগ্নিনিরাপত্তা আতঙ্কে লন্ডনে কয়েকটি হাউজিং এস্টেট থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। ক্যামডেনে চালকোট এস্টেটের ৫টি টাওয়ার থেকে প্রায় ৮০০ পরিবারকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় কাউন্সিল নেতা জর্জিয়া গোল্ড বলেছেন, ওইসব ভবনে অগ্নিকা-ের নিশ্চয়তা নেই, অগ্নিনির্বাপকরা এমন সতর্কতা দেয়ার পর এসব পরিবারকে সরিয়ে অস্থায়ী আবাসনে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার এ জন্য বড় ধরনের অভিযান চালায় কর্তৃপক্ষ। সরিয়ে নেয়া পরিবারগুলোকে আবাসনের ব্যবস্থা করতে স্থানীয় কাউন্সিল হোটেল বুকিং দেয়। কিন্তু তারপরও একটি অবসর কেন্দ্রে এয়ার ব্যাগের ওপর রাত কাটিয়েছেন প্রায় ১০০ বাসিন্দা। বলা হয়েছে, এসব ভবনও পশ্চিম লন্ডনে গ্রিনফেল টাওয়ারের মতো ঝুঁকিপূর্ণ। ২০১৫-১৬ সালে গ্রিনফেল টাওয়ারের নবায়ন কাজ করেছিল রাইডন নামের একটি প্রতিষ্ঠান। ওই একই প্রতিষ্ঠান ২০০৬ ও ২০০৯ সালে চালকোট এস্টেটের নবায়ন কাজ করে। ওই ভবনগুলোতে যে গ্যাস পাইপ প্রবেশ করেছে তার ইনসুলেশন নিয়ে উদ্বেগ রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com