1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে বাংলাদেশি ছাত্রের ভিসা বাতিল

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৩৭০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে বাংলাদেশি এক তরুণের ভিসা বাতিল করা হয়েছে। এই তরুণের নাম মো. আরিফুল ইসলাম। তিনি স্টুডেন্ট ভিসায় ক্যালিফোর্নিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছিলেন। তাঁর বাড়ি বাংলাদেশের খুলনায়।
আরিফুল বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন। ৫ আগস্ট তিনি দেশ থেকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আসেন। সেখানে অভিবাসন কর্মকর্তারা তাঁর ভিসা বাতিল করেন। আরিফুল দুই বছর আগে ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়মিত ছাত্র হিসেবে অধ্যয়ন শুরু করেন।
জানা যায়, বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাঁর কাছে জানতে চান, তিনি কেন ক্যাম্পাসের বাইরে কাজ করেছেন। সে ধরনের অনুমতি (ওয়ার্ক পারমিট) তো তাঁর নেই। এমন জিজ্ঞাসায় হতভম্ব আরিফুল একপর্যায়ে তার ভিসা বাতিলের সম্মতিপত্রে স্বাক্ষর দিতে বাধ্য হন। এরপর তাঁকে সেদিনই ঢাকার পথে একটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়। অভিবাসন অফিসের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলেসের কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু এ তথ্য জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com