1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৩৭২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আমেরিকার জর্জিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নিহত হয়েছে। ওয়াশিংটনস্থ বাংলাদেশ মিশনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচাক আবিদা ইসলাম মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। জানান, স্থানীয় সময় গত ১৪ই আগস্ট সোমবার রাত ৮টার দিকে জর্জিয়ার অদূরে উইলকিংসন কাউন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ইমতিয়াজ ইকরাম আলী (২৬) ও প্রাচিতা দত্ত টুম্পা (২৫)। তারা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। ওই ঘটনায় বাংলাদেশি আরেক শিক্ষার্থী ফারজানা সুলতানা টুসী গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে জর্জিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে তার সফল অস্ত্রোপচার হয়েছে। মহাপরিচালক জানান, হতাহত ওই ৩ শিক্ষার্থী- ইকরাম, প্রাচিতা ও ফারজানা শারলট থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে। ইকরাম-প্রাচিতার বন্ধু ফাইরুজ সাকিব তানজিম গণমাধ্যমকে জানান, দুই সপ্তাহ আগে ফারজানা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসেন। দুই দিন আগে বাংলাদেশে তার বাবা মারা যান। এই খবর পেয়ে ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডায় তার বোনের বাসার উদ্দেশে রওনা দেন। শোকার্ত ফারজানার সঙ্গে দুই বন্ধু ইমতিয়াজ ও প্রাচিতা ছিলেন। ফাইরুজ জানান, ২০১১ সালে তারা চার বন্ধু ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শুরু করেন। পিএইচডি করতে তারা ২০১৬ সালের আগস্টে একসঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com