1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৮০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মায়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে অস্ট্রেলিয়ার রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরাসহ দেশটির মুসলিমরা।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

তারা বর্তমান সহিংসতা অবসানের জন্য ফেডারেল সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানান।

বিক্ষোভ সমাবেশ থেকে মায়ানমারের জাতিগত সংখ্যালঘুদের ওপর সামরিক হামলার বিরুদ্ধে বৃহত্তর আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।

মায়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ৮ লাখ মুসলিম রোহিঙ্গা তাদের অধিকার বিশেষ করে দেশটির নাগরিকত্ব চেয়ে আসছে।

আর সরকার দীর্ঘদিন সেই দাবিকে উপেক্ষা করে আসছে। শুধু উপেক্ষা নয়, রীতিমত রাষ্ট্রীয় মদদে দমনপীড়ন চালানো হয় রোহিঙ্গাদের ওপর, যার সর্বশেষ নজির গত ২৪ আগস্ট।

মায়ানমারের সেনাবাহিনী অভিযানের ঘোষণা দেওয়ার আগেই রাখাইন অবরুদ্ধ করে রাখে। এরই বদলা নিতে রোহিঙ্গা যোদ্ধারা অন্তত ২৫টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে ওইদিন প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ হয়।

এ ঘটনার পর থেকে দেশটির সেনাবাহিনী ও চরমপন্থী বৌদ্ধদের নির্যাতন থেকে বাঁচতে দুই সপ্তাহেরও কম সময়ে প্রায় ১ লাখ ৪৬ হাজার রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রায় ৪০০ জনকে হত্যা করেছে এবং সৈন্যরা ‘ক্লিয়ারেন্স অপারেশন’ পরিচালনা করছে।

জাতিসংঘের মহাসচিব মায়ানামরের চলমান পরিস্থিতিকে জাতিগত নির্মূল বলে বর্ণনা করেছেন।

জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য একটি বিশেষ পুনর্বাসন কর্মসূচি বিবেচনা করার জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানান অস্ট্রেলিয়ার রেফিউজি কাউন্সিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com