1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

ইতালিতে গণধর্ষণ থেকে তরুণীকে বাঁচালেন বাংলাদেশি আলমগীর

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ৪৬৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হোসেইন আলমগীর। বয়স ৫৮।
২০০৫ সাল থেকে তিনি বসবাস করছেন ইতালিতে। জীবিকা অর্জনের জন্য ফুল বিক্রি করেন। সম্প্রতি এই সাধারণ মানুষটিই বিশ্ব সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে এসেছেন। কারণ ইতালিরই এক তরুণীকে তিনি গণধর্ষণের হাত থেকে বাঁচিয়েছেন।

২৫ বছর বয়সী ওই তরুণীর নাম গাইয়া গারনত্তা। ছবি তুলতে পছন্দ করেন। ফ্লোরেন্সের অলিগলিতে রাতে হেঁটে বেড়াতে ভালোবাসেন। আর এটা করতে গিয়েই সম্প্রতি তাকে বিপদে পড়তে হয়। রাত ১১.৩০ এর সময়ে ফ্লোরেন্সের পিয়াজা দেলা রিপাবলিকা নামক জায়গায় তার গতিরোধ করে প্রায় ২৫ জন যুবক।
গারনত্তাকে তারা কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ‘বেশ্যা’ বলে সম্বোধন করে। তারা এও জানায়, এত পুরুষকে গারনত্তা কখনই একসঙ্গে পাবে না।

ভয়াল সেই রাত ও সেখান থেকে বাংলাদেশি কর্তৃক উদ্ধার হওয়ার ঘটনা গাইয়া গারনত্তা বর্ণণা করেছেন ফেসবুকে। এতে তিনি জানান, ঘটনাটি নজরে পড়ার পর আলমগীর এগিয়ে আসেন। যুবকদের ধাওয়া করেন। আলমগীর গারনত্তাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান। পরে তাকে খেতে দিয়েছেন। ফুলও উপহার দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com