1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

ভ্রমণ ভিসা দেবে সৌদি আরব

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৪২৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
নারীদের ওপর গাড়ি চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবার ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব।

এ উপলক্ষে ইতিমধ্যে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটি। খবর আরব নিউজের।

সৌদি আরবের আল ওয়াতান পত্রিকা শনিবার এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদে বলা হয়, আপাতত গ্রুপভিত্তিক ভ্রমণ ভিসা দেয়া হবে। তবে এ ভিসা পেতে হলে অনুমোদিত ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করতে হবে।

তাবুক ট্যুরিজম ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ মেম্বার জামাল আল ফাখরি বলেন, অনুমোদিত এজেন্সিগুলোর মধ্যে একটি হতে পারে তাবুক। এ ভিসা চালু হলে ভ্রমণপ্রিয়দের দারুণ গন্তব্য হবে সৌদি আরব। ভ্রমণ ভিসা চালু হলে সৌদি আরবে বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে।

সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রুস্তু আল কুবাইশি বলেন, সৌদি আরবে অনেক দক্ষ কর্মী আছে। অনেক কর্মীরা বিদেশি ভাষা জানে। ভ্রমণ ভিসা চালু হলে কাজের খুব সুবিধা হবে।

তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান ট্যুরিজমের ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে। ট্যুরিস্টদের নিরাপত্তাসহ নানা বিষয়ে সেবা দেয়ার জন্য আমরা উদ্যোক্তা তৈরির কাজ করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com