1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে নিহত মৌলভীবাজারের তিন জনের জানাজা রবিবার

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৫১৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডে নিহত হাজী কমরু মিয়া এবং তার দুই ছেলে মোহাম্মদ আব্দুল হামিদ ও মোহাম্মদ আব্দুল হানিফের নামাজে জানাজা আগামী রবিবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাদের মরদেহ ইস্ট লন্ডনের গার্ডেন অব পিসে দাফন করা হবে বলে জানানো হয়েছে। জানাজা নামাজে উপস্থিত থেকে পরিবারের সবার জন্যে দোয়া কামনা করেছেন অগ্নিকান্ড থেকে বেঁচে যাওয়া মরহুমের অপর ছেলে মোহাম্মদ আব্দুল হাকিম। তার বরাত দিয়ে সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন সাংবাদিক ও সিনিয়র কমিউনিটি এক্টিভিস্ট কে এম আবু তাহের চৌধুরী।

উল্লেখ্য, গত ১৪ জুন প্রথম প্রহরে লন্ডনের কেনসিংটন এন্ড চেলসি বারায় অবস্থিত ২৪ তলা ভবন গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকান্ডে হাজী কমরু মিয়ার স্ত্রী রাবিয়া বেগম এবং তাদের একমাত্র মেয়ে হুসনা বেগমসহ পরিবারের ৫ সদস্য একসঙ্গে আগুনে পুড়ে মারা যান। মরদেহ সনাক্তের পর গত ২ জুলাই মা-মেয়েকে দাফন করা হয়।

হাজী কমরু মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বরকাপন ইউনিয়নের কাইশাউরা গ্রামে। ইস্ট লন্ডন মসজিদে হাজী কমরু মিয়া এবং তার দুই ছেলের নামাজে জানাজায় শরীক হতে কমিউনিটির সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com