1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

মালয়েশিয়ায় বাংলাদেশিদের পাচারের অভিযোগে ৬০০ কর্মকর্তাকে বদলি

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৪০৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: বাংলাদেশি নাগরিকদের পাচারের অভিযোগে ৬শ’ অফিসারকে বদলি করেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

আন্তর্জাতিক গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওই এয়ারপোর্টের ১৫০০ কর্মকর্তার মধ্যে ৪০ শতাংশকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তা মালয়েশিয়ার ইমিগ্রেশন নীতি লঙ্ঘন করে বাংলাদেশিদের অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করানোর কাজে জড়িত ছিলেন।

দেশটির বৈদেশিক শ্রমিক ও অবৈধ অভিবাসন বিভাগের কেবিনেট কমিটির সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এ সিদ্ধান্ত মালয়েশিয়ার অভিবাসন ভাবমূর্তিকে সমুন্নত করবে বলেও তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, তবে আমাদের এটা ভুললেও চলবে না যে, এখানে অনেক সৎ ও পরিশ্রমী ইমিগ্রেশন কর্মকর্তা রয়েছেন।

উপ-প্রধানমন্ত্রী আরো জানান, মানব পাচারের সমস্যা মোকাবেলায় তদন্তের স্বার্থে ২ জন ইমিগ্রেশন কর্মকর্তাসহ মোট ৫ জনকে গত বৃহস্পতিবার আটক করা হয়েছে। বাকি তিনজনের মধ্যে ২ জন বিদেশি নাগরিকও আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com