1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

সৌদি আরবে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৬ বাংলাদেশির মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ৫০৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সৌদি আরবের হাইল প্রদেশের হুলাইফা এলাকায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি পরিবারের ছয়জন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন একজন।

গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এই প্রবাসীদের বাসায় এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হতাহত ব্যক্তির সংখ্যা জানানো হলেও আগুন লাগার কারণ বলা হয়নি। তবে ইউএনবির খবরে বলা হয়, বাসায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে স্থানীয় সূত্রের বরাত দিয়ে দূতাবাস জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার দক্ষিণ চারমাটি গ্রামের মো. নাসিরের ছেলে দুই সহোদর জসীমউদ্দিন ও ইব্রাহীম। আরও রয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের আবদুল হকের ছেলে ইমরানুল হক ও ইমামুল হক। চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের শ্রীপুরের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল ও ফেনী সদরের মহিউদ্দিন রাসেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চৌদ্দগ্রাম উপজেলার আনিসুর রহমান সংকটাপন্ন অবস্থায় হাইল হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com