1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

বাংলাদেশী নাগরিককে তাপ্পর, মালয়েশিয়া এমিগ্রেশনের এক কর্মকর্তা বরখাস্ত হচ্ছে

  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১৮
  • ৪৮৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::একজন বাংলাদেশিকে থাপ্পড় মারার অপরাধে মালয়েশিয়ার অভিবাসন (ইমিগ্রেশন) বিভাগের একজন কর্মকর্তাকে বরখাস্ত করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম মালয়েশিয়া পোস্ট জানিয়েছে- ঘটনার শিকার বাংলাদেশি গত ৩ মে সকাল ৯টার দিকে কাউন্টারে দাঁড়িয়ে সে দেশের স্বেচ্ছা প্রত্যাবাসন ৩+১ কর্মসূচির আওতায় আবেদন করছিলেন। সে সময় কাউন্টারের থাকা এক কর্মকর্তা তাঁকে চড় মারেন এবং তাঁর হাতে কিল দিয়ে মেশিনে হাতের ছাপ নেন। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রীতিমত ভাইরাল হয়। মালয়েশিয়ার জহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক রোহাইজি বাহারি সংবাদমাধ্যমটিকে বলেন, ঘটনার পর সেই কর্মকর্তাকে তাৎক্ষণিক ফ্রন্ট ডেস্কের দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে। পরে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফা আলী এক বার্তায় বলেন, এমন ঘটনায় মালয়েশিয়ার অভিবাসনের সুনাম নষ্ট হয়েছে। তিনি বলেন, “আমরা সেই কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়টি বিবেচনা করছি। ডিসিপ্লিনারি রেগুলেশন ফর পাবলিক সার্ভেন্টস ২০০২ এর আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের দায়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com