1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

সৌদি আরবে আগুনে পুড়ে দুই বাংলাদেশীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮
  • ৫৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: সৌদি আরবের রিয়াদে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কঙ্কাল হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীর রাতে রিয়াদের সোলাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আবদুল মালেক ভেন্ডারের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন ওরফে ফকির (৩৪)।

নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও ইয়াছিনের মামা শ্বশুর সাইদুল হক আদর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদের সোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতো কামরুল ইসলাম ও ইয়াছিন। ফ্যাক্টরির উপরেরই ছিল তাদের থাকার বাসা।

শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে বাসায় থাকা দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে যায়। এছাড়া আহত হয়েছেন ইয়েমেনের এক নাগরিক। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে তারা লাশগুলো উদ্ধার করে সেমুছি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত কামরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর ইয়াছিনের রয়েছে দুই ছেলে। ঈদের আমেজের সময় দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com