1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

  • Update Time : শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৬৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সৌদিতে সড়ক দুর্ঘটনায় মো. নাসির শেখ (৩২) নামে নড়াইলের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির শেখ কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের কদমতলা গ্রামের বদিয়ার শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে জিজান শহরে একটি কোম্পানিতে চাকরি করতো নাসির। সকালে বন্ধুর সঙ্গে খাবার কেনার জন্য একটি হোটেলে যাচ্ছিল সে। পথে একটি লরি (বড় ট্রাক) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার বন্ধু অপর বাংলাদেশি যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। চার ভাইবোনের মধ্যে নাসির ছোট। তার ৭ বছরের একটি মেয়ে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের বাবা বদিয়ার শেখ বলেন, দেড় বছর আগে নাসির সৌদিতে যায়। গত বছর দেশে এসে ২ মাসের ছুটি কাটিয়ে ডিসেম্বরে আবার সৌদিতে ফিরে যায়। সৌদি থেকে নাসিরের বন্ধু ফোন করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com