1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

  • Update Time : শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৫৪৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে মক্কা চেকপোস্টের আগে ওই পরিবারের গাড়িটি দুর্ঘটনায় কবলে।
নিহতরা হলেন- চট্টগ্রামের সন্দ্বীপ সাঈদভাঙ্গা গ্রামের অহিদুর রহমানের ছেলে মশিউর রহমান (৪৭) এবং তার তিন মেয়ে- সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)।
এ ঘটনায় আহত হয়েছেন মশিউর রহমানের স্ত্রী ও ছেলে আব্দুর রহমান। তাঁদের সৌদি আরবের মক্কা আল নূর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।
মশিউর রহমান সেলিমের তিন মেয়ে ও এক ছেলে ওই স্কুলে বাংলা শাখায় অধ্যয়নরত ছিল। চারজনের মরদেহ বর্তমানে মক্কার আল নূর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
সৌদিপ্রবাসী মশিউর রহমানের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাঈদ ভাঙ্গা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে জেদ্দার নাজলায় বসবাস করে আসছিলেন। তায়েফে তাঁর ব্যবসা আছে।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, “দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে আমরা হাসপাতালে লোক পাঠিয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com