1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

জগন্নাথপুরে ছাত্রলীগের উদ্যোগে সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৫৪৬ Time View
স্টাফ রিপোর্টার::  জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমানের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের একটি রেস্তুরায় এ সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলামের সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় এক শভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর আওয়ামীলীগ নেতা পৌর কাউন্সিলর আবাব মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পৌর যুবলীগ নেতা সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি সিদ্দিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কল্যান কান্তি রায় সানী, তোফাজ্জুল হক সুমন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি নাসিম রুবেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি আদিল হাসান, মাসুম আহমদ, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com