1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

‘শপথের বিষয়ে আমি কোনো চিঠি দিইনি’

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৫৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শপথ নেয়ার বিষয়ে আমি কোনো চিঠি দিইনি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্পিকারের কাছে কোনো সময় চাইনি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কিছু কিছু পত্রিকা লিখেছে আমি শপথের জন্য সময় চেয়েছি। একটি পত্রিকা লিখেছে আমি আজ শপথ গ্রহণ করব। তিনি বলেন, এটা সাংবাদিকতার এথিক্সের মধ্যে পড়ে না।

আজ জাতীয় প্রেস ক্লাবে আওয়াজ নামের একটি সংগঠনের আয়োজনে ‘উন্নয়নের মৃত্যুকুপে জনজীবন/নুসরাত একটি প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যে শপথ নিয়েছি এর জন্য অনেকে অনেক মন্তব্য করেছেন। কিন্তু সময়ই প্রমাণ করবে শপথ নেয়াটা সঠিক সিদ্ধান্ত কিনা। আগে আমরা শপথ নিইনি তার মানে এখন নেবো না, তা তো হতে পারে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com