1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

মালয়েশিয়ায় কন্টেইনার চাপায় নিহত ১০ বাংলাদেশী

  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৮০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মালয়েশিয়ার পুলাও পেনাংয়ের কন্টেইনার চাপায় বিল্ডিং কন্সট্রাকশন সাইটে কর্মরত ১০ বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকাল ৯.৪৫ মিনিটে পিনাংয়ের কুয়ালা জালান বারু এলাকায় এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ার সিনার অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচন্ড বৃষ্টির সময় কনটেইনারের পাশে অবস্থান নেয়া বাংলাদেশিদের ওপর আছড়ে পড়ে একটি কন্টেইনার। ঘটনাস্থলেই নিহত হন ১০ বাংলাদেশি। এ সময় আহত হয়েছেন অনেকেই। নিহত বাংলাদেশিদের বয়স আনুমানিক ২৫ থেকে ৪৫ বছর।

এ ঘটনায় নিহত ১০ বাংলাদেশির পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

পেনাং ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রধান সাধন মোক্তার স্থানীয় গণমাধ্যমকে জানান, সকাল ৯টা ৫০ মিনিটে আমরা ইমার্জেন্সি ফোন পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাদেরকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস বিভাগ আরও জানায়, মুষলধারে বৃষ্টির সঙ্গে বাতাসের কারণে কন্টেইনারগুলো তাদের ওপর আছড়ে পড়ে।

হতাহত বাংলাদেশিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান উদ্ধারকর্মীরা।

সৌজন্যে যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com