1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ক্যাসিনোগুলো ছিল বিএনপির সময়: কাদের

  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১৬ Time View

‘বিএনপি যা করতে পারেনি সেটি আওয়ামী লীগ সরকার করছে। তাদের (বিএনপি) সময় এই ক্যাসিনোগুলো ছিল। তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি। খালেদা জিয়া সরকার যা পারেননি, শেখ হাসিনা সরকার তা করছে।’

আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি ক্যাসিনোর শহর বানিয়েছিল- এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এমন নয় যে নির্বাচনকে সামনে রেখে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রথম ৮-৯ মাসেও ব্যবস্থা নিয়েছি। তাদের (বিএনপি) সময় এই ক্যাসিনোগুলো ছিল। তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি। তিনি বলেন, আমার বক্তব্য হচ্ছে বিএনপি যা করতে পারেনি সেটা আওয়ামী লীগ সরকার করছে। খালেদা জিয়া সরকার যা পারেনি, সেটা শেখ হাসিনা সরকার করছে। এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে। সেটাই বিএনপির গাত্রদাহের কারণ।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘শুধু ছাত্রলীগ, যুবলীগ নয়- আওয়ামী লীগের যারা এসব কাজের সঙ্গে যুক্ত, তাদের মনে রাখা উচিত, কাউকে ছাড় দেওয়া হবে না।’

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com