1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথপুরে ছাত্রলীগের বিভিন্ন কর্মসুচি পালন

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৬৫ Time View

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মিলাদ মাহফিল ও জন্মদিনের কেক কেটে দিবসটি পালন করা হয়।
আজ শনিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক শেষে দলীয় কার্যালয়ে এসে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি কল্যান কান্তি রায় সানির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় এক সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তোফাজ্জল হক সুমন, সুফি মিয়া, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয়, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান আদিল, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদ, ফাহিম আহমদ, নাহিম, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভির আহমদ প্রমুখ। পরে কেক কেটে দিবসটি পালন করা হয়। বাদজহুর মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। এসময় উপজেলা সকল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিবস উপলক্ষে জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়েছে। এছাড়াও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে। এসময় কলেজ ছাত্রলীগের সহ সভাপতি জুনায়েদ আহমদ, নিজাম রনি, সাধারন সম্পাদক তাহা আহদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com