1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

দোয়ারা ও ছাতকে সম্মেলন হবে ৩ ও ৬ নভেম্বর

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৬৫৮ Time View

দোয়ারাবাজার উপজেলা ও ছাতক উপজেলা ও পৌরসভার সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানী ধানমন্ডিতে কেন্দ্রীর ও জেলা নেতৃবৃন্দের এক বৈঠকে এই তারিখ নির্ধারণ করা হয়। বৈঠকে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিবাদমান দুই গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ নভেম্বর দোয়ারাবাজার উপজেলা এবং ৬ নভেম্বর ছাতক উপজেলা ও পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, মুহিবুর রহমান মানিক এমপি, ছাতক পৌরসভার চেয়ারম্যান আবুল কালাম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, ইউপি চেয়ারম্যান আমিরুল হক, আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের নেতা ফরিদ আহমদ তারেক, শামীম আহমেদ প্রমুখ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানান, মধ্যনগর থানায় ৮ নভেম্বর, দিরাই উপজেলায় ২৪ নভেম্বর, শাল্লা উপজেলায় ২৫ নভেম্বর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৩ নভেম্বর, জগন্নাথপুর উপজেলায় ১ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com