1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায়

সৌদিতে ঘুমন্ত অবস্থায় ৪ বাংলাদেশির মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৯১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে ও ঘুমন্ত অবস্থায় চার বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- আবুল হাসেম, বেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম ও শওকত ওসমান।

স্থানীয় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার আবুল হোসেন (৩৫) মক্কা নগরীর সারা মনসুর এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান।

তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আশেকেরপাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।

মক্কা মিসফাল্লাহর দাহালা রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ বেলাল উদ্দিন (৩২) নামের আরেক যুবক।

তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার উল্টাখালী ফকির বাবার কবর এলাকার শাহ আলমের ছেলে।

অপরদিকে রিয়াদের হারায়া নামক এলাকায় জাহাঙ্গীর আলম (৪২) নামের এক প্রবাসী নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান।

তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়ীকোটা গজারিয়া গ্রামে। তার বাবার নাম ছিদ্দিকুর রহমান।

এছাড়া শওকত ওসমান (৪০) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জিজান শহরের নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান।

ওসমান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঈদমনি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com