1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

করোনা আক্রান্ত হয়ে শিল্পী সেলিম চৌধুরী সিলেটে চিকিৎসাধীন

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৭৩২ Time View

মৌলভীবাজার প্রতিনিধি:
বিখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন।

সেলিম চৌধুরী বলেন, ‘কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর গত শনিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেই। তারপর সোমবার হাসপাতালে ভর্তি হই। ভর্তির পর সেদিনই কোভিড-১৯ পজিটিভ হিসেবে রিপোর্ট আসে। এখন কিছুটা ভালো বোধ করছি। সবার দোয়ায় দ্রুত সুস্থ হয়ে ফিরবো বলে আশা করছি।’

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘তিনি হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য বিশেষায়িত অংশে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে।’

সেলিম চৌধুরী দীর্ঘদিন লোকসঙ্গীতের চর্চা করছেন। সব ধরণের গানেই তিনি সমান পারদর্শি। তবে এদেশে জনপ্রিয় মরমী সাধক হাছন রাজার গান গেছে তিনি খ্যাতি পেয়েছেন। হাছন রাজার গান গেয়ে দেশ-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছেন সেলিম চৌধুরী। মঞ্চে কিংবা টিভি অনুষ্ঠানে তিনি হাছন রাজার গানই বেশি গান। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক-চলচ্চিত্রে তিনি হাছন রাজার গান গেয়েছেন। শাহ আব্দুল করিমের গান গেয়েও সুনাম কুড়িয়েছেন এই গুণী শিল্পী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com