1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

অনলাইনে সমর্থক সংগ্রহ করছে আওয়ামীলীগ

  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ৪৯৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: অফলাইনের পাশাপাশি এবার অনলাইনেও সক্রিয় কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর অংশ হিসেবে দলটির অফিসিয়াল ওয়েবসাইটে সমর্থক নিবন্ধনের কাজ চলছে।
সোমবার দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে আওয়ামী লীগের সমর্থক হওয়ার আহ্বান জানিয়ে একটি ওয়েব লিংক শেয়ার করা হয়। লিংকটিতে একটি আবেদন ফরম রয়েছে। যা পূরণ করে যেকোনো বাংলাদেশী নাগরিক বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হতে পারবেন। ফরমে ব্যক্তির নিজের নাম, ফোন নম্বর, জন্মতারিখ, ই-মেইল ঠিকানা ও নিজ জেলার নাম লিখে সাবমিট করতে হবে।
এছাড়া আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি আপডেট করা হচ্ছে দলের ওয়েবসাইট ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফ্যান পেইজগুলো।অনলাইন প্রচারের অংশ হিসেবে দলের পোস্টার, ছবি, উন্নয়নের গ্রাফিক্স চিত্রের পাশাপাশি ভিডিও ও অডিও ক্লিপ অনলাইনে প্রকাশ করছে আওয়ামী লীগ। অনলাইনে সমর্থক হতে লিংকে গিয়ে ফরম পূরণ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com