1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব জগন্নাথপুরের হাসপাতালে গরমজনিত রোগীর ঢল: লোডশেডিংয়েও জেনারেটরের সুফল থেকে বঞ্চিত রোগীরা প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত

এপ্রিলে এসএসসি, জুনে হতে পারে এইচএসসি

  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী বছরের (২০২৩) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) এপ্রিলের মাঝামাঝি সময়ে হতে পারে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি করতে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে এর দুই মাস পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে হবে। প্রতি বিষয়ে সময় বরাদ্দ থাকবে তিন ঘণ্টা। এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। আর এইচএসসিতেও প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় বরাদ্দ থাকবে তিন ঘণ্টা।
তবে সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে। করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এ দুই পাবলিক পরীক্ষা বিলম্ব করে আয়োজন করা হচ্ছে। সাধারণ সময়ে এসএসসি ফেব্রুয়ারি মাসে আর এইচএসসি এপ্রিল মাসে আয়োজন করা হয়ে থাকে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com