1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২

আয়ারল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়

  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর স্পোর্টস ডেস্ক::আয়ারল্যান্ড সফরে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার বেলফাস্টে আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে লেগ স্পিনার রুমানার হ্যাটট্রিকে জয় পায় জাহানারা আলমের দল। সেই সাথে বাংলাদেশের মেয়েদের হয়ে প্রথম হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন রুমানা। টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে হারার পর আজকের জয়ে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের মেয়েরা জিতল ১-০ তে। প্রথম ওয়ানডেটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

দলকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রুমানাই।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘দারুন লাগছে। ওই সময়ে এটা না হলে আমরা জিততাম না। দলের জন্য এরকম একটা কিছুই দরকার ছিল। চাপের মধ্যে থেকেও কাজটা করে পেরে আমি খুশি’—

প্রথমে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা ৪০.১ ওভারে করে ১০৬ রান। জবাবে সহজ জয়ের দিকেই যাচ্ছিল আইরিশ মেয়েরা। এক পর্যায়ে হাতে ৮ উইকেট নিয়ে দরকার ছিল মাত্র ৫৫ রান। কিন্তু রুমানার হ্যাটট্রিকে ঘুরে যায় ম্যাচের মোড়। বাংলাদেশের মেয়েদের হাতে ধরা দেয় সিরিজ জয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com