1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি পেন্টাগন প্রধানের

  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুমকি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে তার দেশ আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সামরিক মহড়া শুরুর পর উত্তর কোরিয়া সমালোচনা করলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ ধরনের সামরিক মহড়া অব্যাহত থাকবে বলেও জানান লয়েড অস্টিন। আরটি/স্পুটনিক

গত মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং মার্কিন প্রশাসনকে হুঁশিয়ার করে বলেন, যদি মার্কিনীরা শান্তিতে ঘুমাতে চায় তাহলে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা উচিত।

কিম ইয়ো আরো বলেন, যুদ্ধ মহড়া ও শত্রুতার সঙ্গে সংলাপ এবং সহযোগিতা পাশাপাশি চলতে পারে না। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়াকে আগ্রাসন হিসেবে অভিহিত করেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্থনি ব্লিনকেন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চাং ইউ ইয়ং যৌথ এক সাংবাদিক সম্মেলনে কোরীয় পেনিনসুলাকে পারমানবিক অস্ত্রমুক্ত রাখার ঘোষণা দেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন তার দেশ দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যে কোনো হুমকি যুক্তরাষ্ট্র পূর্ণ দক্ষতার সঙ্গে মোকাবেলা করবে। এব্যাপারে কোনো দিন-রাত নেই।

[৮] লয়েড আরো বলেন মহড়া ও প্রস্তুতি অব্যাহত থাকায় আমি আস্থা রাখি যে এ প্রক্রিয়া আমাদের মিত্র দেশগুলোকেও শক্তিশালী করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com