1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

জকিগঞ্জ পৌরসভার মেয়র পদের ফলাফল স্থগিত

  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করেছে উচ্চ আদালত। একই সঙ্গে মেয়র পদে গেজেট প্রকাশ স্থগিত করে আগামী এক মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ফারুক আহমদের রিট আবেদনের শুনানি শেষে রোববার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম কাফি। তিনি বলেন, জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ফারুক আহমদকে মাত্র ২ ভোটে পরাজিত দেখানো হয়।

পৌরসভার ৪টি ওয়ার্ডের ভোট গণনায় বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে মেয়র পদের ফলাফল স্থগিত করে পুনঃগণণার আদেশ চেয়েছিলেন। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ মেয়র পদের ফলাফল ও গেজেট স্থগিত করে ১ মাসের মধ্যে ৪টি ভোট কেন্দ্রের ভোট পুনরায় গণনার নির্দেশ দেন।

প্রসঙ্গত গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় জকিগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ (স্বতন্ত্র) পান ২০৮৩ ভোট। তার নিকটতম প্রার্থী ফারুক আহমে (স্বতন্ত্র) পান ২০৮১ ভোট।

তাৎক্ষণিক ফলাফল প্রত্যাখান করে ভোট গণনায় অনিয়মের অভিযোগ আনেন ফারুক আহমদ। এ নিয়ে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে কয়েকটি ভোট কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবী জানিয়েছিলেন।

কিন্তু লিখিত অভিযোগ গ্রহণ করলেও আব্দুল আহাদকে বেসরকারিভাবে নির্বাচিতও ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাদমান সাকীব।

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, নির্বাচনে মেয়র পদে পৌর আল ইসলাহর সভাপতি হিফজুর রহমান (স্বতন্ত্র) ১৯৮৫ ভোট পান। জাফরুল ইসলাম (স্বতন্ত্র) ১১৫৬ ভোট, আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন ৬৫৯ ভোট, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার ৬০৭ ভোট, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী পৌর জাপার সভাপতি সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক ৭৫৯ ভোট, বিএনপি বিদ্রোহী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা (স্বতন্ত্র) ১৮৫ ভোট পান।

এ ফলাফল স্থগিত চেয়ে পুনরায় ভোট গণনা করতে হাইকোর্টে রিট পিটিশন করেন ফারুক আহমদ।

ফারুক আহমদ জানিয়েছেন, হাইকোর্টের বেঞ্চ ফলাফল ও গেজেট স্থগিত করে আগামী ১মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন। যথাযথ কর্তৃপক্ষ আদালতের আদেশ অনুযায়ী গননা করলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

তিনি অভিযোগ করে বলেন, তার জগ মার্কার ভোট অন্য মার্কার বান্ডিলে ঢুকানো হয়েছে। অন্য প্রার্থীর নষ্ট ভোটকে বাতিল না করে গননায় রাখা হয়েছে। এমন অভিযোগে বেশ কয়েকটি সেন্টারে তার এজেন্টরা স্বাক্ষর পর্যন্ত করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com