1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জগন্নাথপুরসহ সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে জেএসসি পরীক্ষা

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ৪২৮ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরসহ সারাদেশে আজ রবিবার থেকে শুরু হচ্ছে জেএসসি পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের জেএসসি পরীক্ষায় শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্র সংখ্যা বেড়েছে। এবার এ বোর্ডে মোট তালিকাভুক্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১ লাখ ২৮ হাজার ৯৯৯ জন। এর মধ্যে নিয়মিত ১ লাখ ২২ হাজার ৭৫২ ও অনিয়মিত ৬ হাজার ২৪৭ জন। গতবার এ সংখ্যা ছিলো ১ লাখ ১১ হাজার ২১১ জন। এবার পরীক্ষার্থী বেড়েছে ১৭ হাজার ৭৮৮ জন।
গত বারের মতো এ বছরও ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা বেশি। এবার মোট ছাত্র সংখ্যা হচ্ছে ৫৬ হাজার ১১২ ও ছাত্রী ৭২ হাজার ৮৮৭ জন। এ বছর মোট কেন্দ্র সংখ্যা ১১৯। গতবার এ সংখ্যা ছিলো ১১৮। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১০০৩টি। গতবারের চেয়ে এবার বেড়েছে ৯২টি প্রতিষ্ঠান।
সিলেট শিক্ষা বোর্ডের অধীন চার জেলার মধ্যে এবার সর্বাধিক পরীক্ষার্থী সিলেট জেলায় ৪৪ হাজার ৭৪৯ জন এবং সর্বনিম্ন হবিগঞ্জ জেলায় ২৫ হাজার ৮৮১ জন। মৌলভীবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ২৭৯ ও সুনামগঞ্জে ২৮ হাজার ৯০ জন।
সিলেটে এবার ছাত্রের সংখ্যা ১৯ হাজার ৭৯৯ ও ছাত্রী ২৪ হাজার ৯৫০ জন, সুনামগঞ্জে ছাত্র ১২ হাজার ৪১৩ ও ছাত্রী ১৫ হাজার ৬৭৭ জন, মৌলভীবাজারে ছাত্র ১২ হাজার ৬৭১ ও ছাত্রী ১৭ হাজার ৬০৮ জন এবং হবিগঞ্জে ছাত্র ১১ হাজার ২২৯ ও ছাত্রী সংখ্যা ১১ হাজার ৬৫২ জন। এদিকে জগন্নাথপুর উপজেলায় জেএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com