1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান—যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য ইরান নতুন পরিকল্পনা করছে—এমনটাই দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে নতুন কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, এ তথ্যটি যদি সত্যি প্রমাণিত হয় তবে তা ওয়াশিংটন এবং ইরানের মধ্যকার চলমান যুদ্ধকে আরও তীব্র করে তুলবে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরান ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম মেয়াদে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছে বহু বছর ধরে।

ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। জাতিসংঘে থাকা ইরানের মিশন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। হোয়াইট হাউস এ বিষয়ে বুধবার প্রেসিডেন্টের দেওয়া বক্তব্যের দিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে নির্দেশ করেছে (অর্থাৎ নতুন করে কিছু না বলে বুধবারের বক্তব্য দেখতে বলেছে)।

গত বুধবার তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প তার জীবনের হুমকির দিকে ইঙ্গিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘তারা মার্কিন নেতাকে—অর্থাৎ আমাকে—সরিয়ে দিতে চায়। আমি তাদের প্রতিটি তালিকায় আছি। আজ সকালে দেখলাম, আমি তাদের প্রতিটি তালিকায় এক নম্বরে আছি। এ পর্যন্ত, আমি মনে করি আমার ভাগ্যটা কিছুটা ভালো ছিল, তবে তা হয়তো খুব বেশিদিন টিকবে না।’

ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে স্বার্থের ভিন্নতা দেখা দেওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক ফাটল ধরেছে।

নেতানিয়াহু ইরানের ওপর হামলা অব্যাহত রাখার এবং যুদ্ধের আরও লক্ষ্য অর্জনের পক্ষে ওকালতি করে আসছেন। অন্যদিকে ট্রাম্প এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন, কারণ তার আশঙ্কা এটি বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে ইরানের সঙ্গে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি করেছিল।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, ট্রাম্প এবং নেতানিয়াহু বৃহস্পতিবার কথা বলেছেন। তাদের কার্যালয় জানিয়েছে যে তারা দুই দেশের মধ্যে ‘সমন্বয়’ বজায় রাখতে সম্মত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্রাম্প পারস্য উপসাগরে সাম্প্রতিক মার্কিন কার্যক্রম সম্পর্কেও নেতানিয়াহুকে অবহিত করেছেন।

নিহত ইরানি সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নেওয়া শোকগ্রস্ত ইরানিরা ট্রাম্পের মৃত্যু চেয়ে স্লোগান দেয়। সেখানে উপস্থিত লোকজন ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’ লেখা ব্যানারও প্রদর্শন করে।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে ট্রাম্প এবং নেতানিয়াহু ঘনঘন কথা বলতেন। নেতানিয়াহু গভীর রাতের ফোনালাপে প্রেসিডেন্টকে বিভিন্ন লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্য সম্পর্কে জানাতেন বলে দ্য জার্নাল এর আগে প্রতিবেদন প্রকাশ করেছিল। এই দুই নেতা এখনো কথা বলা চালিয়ে যাচ্ছেন, তবে বেশ কয়েকটি উত্তপ্ত ফোনালাপের মাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েনের লক্ষণ প্রকাশ পেয়েছে। সূত্র-আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com