1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

প্রতিবেশীর হৃৎপিণ্ড আলু দিয়ে রান্না, চাচা-চাচীকে খেতে দিয়ে তিনজনকে খুন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের জেল থেকে সাজার মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগে জানুয়ারিতে ছাড়া পাওয়া এক ব্যক্তিকে এখন পুনরায় তিন ব্যক্তিকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার লরেন্স পল অ্যান্ডারসন নামের ওই ব্যক্তিকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সব গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

ওকলাহোমা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন এর বরাত দিয়ে এপি এবং ওয়াশিংটন পোস্ট জানায়, লরেন্স প্রথমে প্রতিবেশী নারী এন্ড্রিয়া লিনের (৪১) বাসায় যায়। এরপর লিনের হৃৎপিণ্ড কেটে সাথে করে তার চাচার বাসায় নিয়ে আসে। সেখানে আলু দিয়ে ওই হৃৎপিণ্ড রান্না করে লরেন্স এবং চাচা-চাচীকে তা খেতে দেয়। এরপর চাচা এবং চাচার ৪ বছর বয়সী নাতনিকে খুন করে। চাচীও তার হামলায় গুরুতর আহত হন।

৯ ফেব্রুয়ারি এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। লরেন্স নিজ অপরাধের কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
তদন্তকারীরা আদালতে জানান- লরেন্স তাদের বলেছে ‘পরিবার থেকে দৈত্য তাড়াতে’ সে এই কাজ করেছিল।

মঙ্গলবার আদালতে নিজের দোষও স্বীকার করেছে সে।

জানা গেছে, অপরাধের সঙ্গে লরেন্সের যোগাযোগ দীর্ঘদিনের। বিভিন্ন কারণে একাধিকবার জেলে গিয়েছে সে। ২০১৭ সালেই মাদক সংক্রান্ত অপরাধে ধরা পড়েছিল। তখন থেকে সে জেলেই ছিল। এখন জেল থেকে বেরিয়েই ৩ জনকে খুন করলো।

মানবজমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com