1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৫০৪ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি আকরাম হোসেন (৩০), আওয়ামী লীগ নেতা আওলাদ  হোসেন (৪০), এনামুল হক (২৭), আলী হোসেন (৫২), শাহাজান আলী (৫০), আলীনুর (২৫), তাহাজ্জেল (৪৭), জাকির হোসেন (২৫) ও সোহেল রানা (৩০) প্রমুখ। তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ৮ টায় উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপূর ইউনিয়নের কাদিরকোল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড কমিটির সভাতে কমিটি গঠনকে কেন্দ্র করে ইউনিয়ন কমিটির সভাপতি নিখিল দত্ত ও আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী খান লিটন গ্রুপের কর্মী সমর্থকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সভাতে নতুন কমিটিতে নাম প্রস্তাব করা নিয়ে উভয় গ্রুপের বাক-বিতন্ডতার একপর্যায়ে হাতাহাতি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com