1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ইতালিতে দুর্বৃত্তদের গুলিতে আহত ৩ বাংলাদেশি

  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইতালির রাজধানী রোমে একটি বারে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা বন্দুকধারী। এ ঘটনায় তিন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

 

বুধবার (০৭ আগস্ট) রাত ২টার দিকে রোমের টর বেলা মোনাকা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বারের মালিক ও তার বাংলাদেশি দুই সহযোগী। আহতদের চিকিৎসার জন্য টর ভেরগাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ব্যক্তি আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনাটি ডাকাতি নাকি ব্যক্তিগত দ্বন্দ্ব সেটি নিশ্চিত করতে তদন্ত চলছে। ফরেনসিক টিম ঘটনাস্থল পরীক্ষা করেছে। সিসি ক্যামেরা ফুটেজ ও সাক্ষীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

স্থানীয়রা বলেন, গুলির শব্দ শুনে জরুরি নম্বর ১১২-এ কল করে পুলিশকে জানান। টর বেলা মোনাকা রোমের একটি দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এলাকাটিতে এর আগেও সহিংস ঘটনা ঘটেছে।

বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা জানান, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা এই ঘটনায় মর্মাহত। স্থানীয় বাংলাদেশি অ্যাসোসিয়েশনগুলো পুলিশের সঙ্গে যোগাযোগ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com